ঢাকায় বৃষ্টির আভাস নেই, বাড়তে পারে তাপমাত্রা

আকাশ আংশিক মেঘলা থাকলে আজ বৃষ্টির আভাস নেই রাজধানী ঢাকায়। তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (২৯ মার্চ) অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.