ইসরায়েলের একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে গণমাধ্যম।
ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।
গণমাধ্যম বলেছে, ‘আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।’
এদিকে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.