মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের কিছু ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কিছু রুটে বিমানের ফ্লাইট জুন মাস পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

আম্মান, বাহরাইন, দুবাই এবং তেল আভিভের ফ্লাইটগুলো ৩১ মে পর্যন্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছে। দোহাগামী ফ্লাইটগুলো ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অনিশ্চিত পরিস্থিতি এবং আকাশপথের অস্থিরতার কারণে গ্রাহকদের সুবিধার্থে আমরা এই অঞ্চলে ফ্লাইটের চলাচল সাময়িকভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

মুখপাত্র আরও বলেন, আমরা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্দেশ্যে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করছি।

যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তারা অন্য কোনো এয়ারলাইন্সের মাধ্যমে নতুন করে বুকিং দিতে, ভ্রমণের তারিখ পরিবর্তন করতে অথবা পুরো টাকা ফেরত (রিফান্ড) পেতে পারবেন।

তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো আগের মতোই চালু রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.