ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শীঘ্রই একটি বার্তা দেবেন বলে দেশটির অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
ইরানের তাসনিম এবং মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি “কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।”
যদিও এর আগে আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক বিবৃতিতে কাৎজ বলেন, গত রাতে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবরটি তিনি এইমাত্র জানতে পেরেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে আইডিএফ।
তবে আলী লারিজানি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.