মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আমাদের লক্ষ্যবস্তু: ইরান

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডকে ইরান তাদের জন্য একটি হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছে খাতাম আল আনবিয়া ঘাঁটির একজন মুখপাত্র।

ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড সেন্টার বা সদর দফতর এই খাতাম আল আনবিয়া।

এক বিবৃতিতে ওই মুখপাত্র জানিয়েছেন, তাই লোহিত সাগরে এই রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক এবং সার্ভিস সেন্টারগুলোকে ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই বিমানবাহী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড হলো বিশ্বের বৃহত্তম রণতরী বা জাহাজ, যেটির দৈর্ঘ্য ৩০০ মিটারেরও বেশি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) গত বৃহস্পতিবার জানিয়েছিল, জাহাজটির একটি বড় “লন্ড্রি এলাকায়” আগুন লেগেছিল। তবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং “জাহাজের প্রপালশন সিস্টেম বা মূল চালিকাশক্তির কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি বর্তমানে পুরোপুরি সচল রয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এই আগুনের ঘটনার সাথে কোনো সামরিক অভিযানের সম্পর্ক নেই।

উল্লেখ্য, ইরানের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.