ইরানের সর্বোচ্চ নেতার বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত বিমানটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তারা জানিয়েছে, আলী খামেনি, শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা ওই বিমানটি ব্যবহার করতেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে অস্ত্রের চুক্তি সম্পন্ন করা এবং পক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.