সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিবিএস। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলসের দর বেড়েছে দশমিক ৫ দশমিক ৪২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ইনটেক লিমিটেড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ১, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডমিনেজ স্টিল এবং সোনারগাঁও টেক্সটাইলস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.