সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘০৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬ টির, দাম কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.