যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল ভোগ করতে হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় থাকা ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই হামলার ফলাফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত কারা হয়েছে।

আব্বাস আরাগচি উল্লেখ করেছেন, ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গে তিনি আজ বৃহস্পতিবার এক্স পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।

গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহাজটিতে মোট ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.