রমজান ও ঈদে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রমজান ও ঈদের কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। পুরো রমজান জুড়ে উৎসবের পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি থেকে শুরু করে রেস্টুরেন্টে ইফতার-সেহরি অর্ডার, টিকেট কাটা, হোটেল বুকিং-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এক তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত।

সুপারস্টোর: রমজান মাস জুড়ে এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গ্রাহকরা বিকাশ অ্যাপে ‘D2’ কুপন ব্যবহার করে আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেটসহ আরও বেশকিছু সুপারস্টোর ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। ‘D3’ কুপন ব্যবহার করে দেশজুড়ে সুপারস্টোর চেইন স্বপ্ন ও ডেইলি শপিং-এ বিকাশ পেমেন্টে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। অনলাইনে চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার, প্যারাগন থেকে গ্রোসারি অর্ডারে মিলছে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

লাইফস্টাইল ব্র্যান্ড: ‘S3’ কুপন ব্যবহার করে ফ্যাশন ব্র্যান্ড সেইলর-এ ৩০০ এবং সারা লাইফস্টাইল-এ ২০০ টাকা ডিসকাউন্ট। ‘D1’ কুপন ব্যবহার করে মি. ডিআইওয়াই, আর্টিসান, কান্ট্রি বয়, দর্জি বাড়ি, এক্সটেসি, ফ্যাব্রিলাইফ, ফ্রিল্যান্ড, ইয়েলো, ইলিয়েন, কে ক্রাফট, বিশ্বরঙ, অঞ্জনস, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্স, টেক্সমার্ট, হুর, গয়না বাক্স, সানভিসসহ আরও কিছু ব্র্যান্ডে রমজানজুড়ে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ‘D5’ কুপনে ২০০ টাকা ডিসকাউন্ট মিলবে তাকদুম, মিনিসো বাংলাদেশসহ কিছু মার্চেন্টে। ‘D8’ কুপন ব্যবহার করে ৩০০ টাকা ডিসকাউন্ট মিলছে ইজি ফ্যাশন, জেন্টেল পার্ক, ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সসহ আরও কিছু আউটলেটে। আড়ং-এ বিকাশ পেমেন্টে গ্রাহকরা ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অনলাইন মার্কেটপ্লেস: দারাজ-এ বিকাশ পেমেন্টে ৬০ টাকার ডিসকাউন্ট ভাউচার। স্টার টেক-অনলাইন, অথবা, রবিশপ, লুবনান, অ্যারোমেটিকা সহ বিভিন্ন অনলাইন শপে ১০% ও ২০% হারে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমার পেট, পেট ফুড বিডি, পেট মামা থেকে পোষা প্রাণীর জিনিসপত্র অর্ডারে ক্যাশব্যাক প্রযোজ্য।

রেস্টুরেন্ট: দুই হাজারেরও বেশি রেস্তোরাঁয় ‘D4’ কুপন ব্যবহার করে ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ঢাকার গ্যালিটো’স, বার্গার কিং, সিপি ফাইভ স্টার, চিলিস রেস্তোরাঁ, দিল্লি দরবারসহ ছাড় উপভোগ করা যাবে। চট্টগ্রামের পিৎজা লাউঞ্জ, সিক্রেট রেসিপি, বে লিফ রেস্তোরাঁ, কুটুম বাড়ি, পাপা চিনোসসহ অন্যান্য আউটলেটে ডিসকাউন্ট। কেএফসির সেলফ-চেকআউটে কমপক্ষে ৬০০ টাকা বিকাশ পেমেন্ট করলে ৫০ টাকা ক্যাশব্যাক। ডিসেন্ট পেস্ট্রি শপ, স্টার বেকারি, স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁর আউটলেটে ইফতার কেনার উপর রমজানজুড়ে ১,০০০ টাকা ডিসকাউন্ট। ২৫০ টিরও বেশি অন্যান্য খাবারের দোকান ও বেকারিতে ইফতার অর্ডার করে আরও ৫০০ টাকা ডিসকাউন্ট।

ইলেকট্রনিকস ও ফার্নিচার: ‘D6’ কুপন ব্যবহার করে ওয়ালটন প্লাজা, হায়ার, সিঙ্গার, ভিশন এম্পোরিয়াম, অ্যাপল মার্ট বিডি, গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১২শর বেশি আউটলেটে ২০০ টাকা ডিসকাউন্ট। আখতার ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, হাতিল, হাই-টেক ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, অটোবি, তানিন বাংলাদেশ-এ ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

টিকেটিং ও হোটেল বুকিং: ঈদের ছুটির আগে ইম্পেরিয়াল এক্সপ্রেস, সেবা গ্রিন লাইন, শ্যামলী পরিবহন সহ কিছু বাসের টিকিটে ২০০ টাকা ক্যাশব্যাক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা, নভো এয়ারে বিকাশ পেমেন্টে টিকিট বুক করে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নির্বাচিত হোটেল ও রিসোর্টে বুকিং করলে ৬০০ টাকা ক্যাশব্যাক।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.