সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা করেছে ইরান। স্থানীয় সময় সোমবার এই হামলা হয় বলে সিএনএন সূত্রের বরাতে জানিয়েছে।

চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা করেছে ইরান। স্থানীয় সময় সোমবার এই হামলা হয় বলে সিএনএন সূত্রের বরাতে জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এতে সীমিত আগুন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সিএনএনকে জানিয়েছে একটি সূত্র।

এ ছাড়া ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলে আমেরিকান রাজনৈতিক কেন্দ্রগুলো ধ্বংস করার প্রচেষ্টা শুরু করেছে।

প্রতিবেদন বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলাটি ইরানের লক্ষ্যবস্তুতে থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনার মধ্যে একটি। রোববার এবং সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসেও হামলা চালানো হয়েছে।

সৌদি আরবে মার্কিন মিশন জানিয়েছে, তারা জেদ্দা, রিয়াদ এবং দাহরানের জন্য সতর্কতা জারি করেছে এবং এই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করছে।
ড্রোন হামলার পর এক্সে এক পোস্টে বলা হয়েছে, আমরা সৌদি আরবের আমেরিকান নাগরিকদের অবিলম্বে আশ্রয়স্থলে থাকার পরামর্শ দিচ্ছি।

গত শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি।

হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সোমবার জানান ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে এদিন জানান তিনি। তবে এক পর্যায়ে ট্রাম্প ফের বড় ধরনের হামলার হুমকি দেন। কঠোর বার্তা দিয়েছে ইরানও। দেশটি বলছে, তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.