দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি-পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দি প্রিমিয়ার ব্যাংক ৯.২৬ শতাংশ, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক ৯.২৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৮ শতাংশ, এনআরবি ব্যাংক ৮.৫৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৮.৩৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.