পারমাণবিক আলোচনা পুনরায় শুরু নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন করে চাপ প্রয়োগ করেছে ইরান— মার্কিন গণমাধ্যমের এমন খবর প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না।’
আজ সোমবার (২ মার্চ) এক্স হ্যান্ডলে এক পোস্টে লারিজানি এ কথা বলেন।
লারিজানি বলেন, “আমাদের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করলে আমরা সেটি গ্রহণ করব না। আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সর্বোপরি।”
তিনি আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘোষণা এমন সময়ে এসেছে যখন কিছু আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার সম্ভাবনা নিয়ে কাজ করছে। লারিজানি এই ধরনের সম্ভাবনাকে স্পষ্টভাবে খারিজ করেছেন।
তার মন্তব্য ইরানের কঠোর অবস্থান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। ইরান বারবার জানিয়েছে, বাইরের চাপ বা হুমকিতে তারা আত্মসমর্পণ করবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.