কুয়েতে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এই বিধ্বংসী দৃশ্য দেখা গেছে, যেখানে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা যুদ্ধবিমানটি হঠাৎ আক্রান্ত হয়ে আছড়ে পড়ে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তে ভেতরে থাকা পাইলটরা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

বর্তমানে তারা সুরক্ষিত আছেন বলে জানা গেছে। তবে বিমানটির ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এই স্পর্শকাতর ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনার সঠিক কারণ এবং স্থান সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানে থাকা ক্রু বা পাইলটদের জাতীয়তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে তারা আমেরিকান অথবা ইসরায়েলি হতে পারেন। তবে স্বাধীন কোনো সূত্র থেকে পাইলটদের প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.