আরব আমিরাতে ইরানের হামলা, এক বাংলাদেশিসহ নিহত ৩

হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৫৮ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়াও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।

আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
হামলায় নিহত অন্য দুজন নেপালের এবং পাকিস্তানের বলে জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.