দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে ঢাকা

রাজধানী ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে শহরটি।

এদিকে আজ বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৩০২, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া, ২৬৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।

এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। ২০২ স্কোরে থাকা শহরটির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া, ১৯০ স্কোরে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ও কাঠমাণ্ডু। এই দুই শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.