নতুন ঠিকানায় মিডল্যান্ড ব্যাংকের ভেড়ামারা শাখা

কুষ্টিয়ার ভেড়ামারা শাখার ঠিকানা পরিবর্তন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেড়ামারা-প্রাগপুর হাইওয়ে রোডে বাবর আলী সুপার মার্কেটে হোল্ডিং নম্বর ২৭১-০১ ও ০২ ঠিকানায় গেছে স্থানান্তর হওয়া ভেড়ামারা শাখা।

প্রধান অতিথি হিসেবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মোঃ রাশেদ আকতার, ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, ভেড়ামারা শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.