১৫০ সুবিধাবঞ্চিত কন্যাশিশুর সহায়তায় ইবিএল ও অ্যাকশনএইডের উদ্যোগ

‘সাপোর্ট ১৫০ গার্ল চিলড্রেন’ উদ্যোগের আওতায় ১৫০ জন প্রান্তিক মেয়েকে সহায়তায় ইস্টার্ন ব্যাংক এবং অ্যাকশনএইড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কর্মসূচির আওতায় ইবিএল খিলগাঁও, নারায়ণগঞ্জ, কক্সবাজার, লালমনিরহাট ও নওগাঁর সুবিধাবঞ্চিত পরিবারের ৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের এক বছরের জন্য সহায়তা প্রদান করবে। এই কর্মসূচির লক্ষ্য হলো মেয়েদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, জীবনদক্ষতা প্রশিক্ষণ এবং কমিউনিটি-ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের মাধ্যমে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় ইবিএল-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্যোগে সহায়তার জন্য ইবিএল-এর হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চেক হস্তান্তর করেন।

হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, “শিক্ষা ও সুরক্ষা কোনো বিশেষ সুবিধা নয়, বরং মৌলিক অধিকার। এই ১৫০ জন মেয়েকে সহায়তার মাধ্যমে আমরা এমন একটি ভবিষ্যতে বিনিয়োগ করছি, যেখানে তারা শোষণ ও বৈষম্য থেকে মুক্ত হয়ে মর্যাদা, আত্মবিশ্বাস ও সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারবে।”

এই উদ্যোগ অ্যাকশনএইডের লোকাল রাইটস প্রোগ্রাম (খজচ) মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা অব্যাহত শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন এবং কমিউনিটির সম্পৃক্ততার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে।

কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, “বেসরকারি খাত কীভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের পার্টনারশিপ তারই উদাহরণ। ঝুঁকিপূর্ণ মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে, সেই লক্ষেই আমরা যৌথভাবে কাজ করবো।”

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের পক্ষে হেড অব ইনোভেশন অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন মারুফ মোহাম্মদ শেহাব, ম্যানেজার (ফিলানথ্রপি অ্যান্ড প্রাইভেট সেক্টর পার্টনারশিপস) খ. শামস আল মুজাদ্দিদ এবং ম্যানেজার (চাইল্ড স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড রাইটস) আবদুল্লাহ আল মামুন এবং ইবিএল-এর পক্ষে হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইস্টার্ন ব্যাংক ‘সাপোর্ট ১৫০ গার্ল চিলড্রেন’ উদ্যোগের আওতায় ১৫০ জন ৪ থেকে ১৮ বছর বয়সী প্রান্তিক মেয়েদের সহায়তা প্রদানের লক্ষ্যে অ্যাকশনএইড বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোগ সহায়তা হিসেবে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরকে একটি চেক হস্তান্তর করেন। এ সময় অ্যাকশনএইড বাংলাদেশের হেড অব ইনোভেশন অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন মারুফ মোহাম্মদ শেহাব এবং ইবিএল হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.