নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.