সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ ফেব্রুযারি-০৫ ফেব্রুযারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.