একটি ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে দেশটির পুলাউ দাওয়েলু দ্বীপের কাছে বান্দা সাগরে ইন্দোনেশিয়ার এই ভূমিকম্প আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থার (বিএমকেজি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ মাত্রা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ২৭ কিলোমিটার গভীরে ছিল। মালুকু শহর থেকে প্রায় ১৫১.২ কিলোমিটার দূরে এপিসেন্টার বা কেন্দ্র ছিল।
জানা গেছে, উৎপত্তিস্থলের নিকটবর্তী এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তবে কেন্দ্র থেকে দূরের মালুকু শহরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.