দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (১৯৬.৫ মিলিয়ন) কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। যেখানে এক ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট ৪৫১ কোটি ৯৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে চলতি ফেব্রুয়ারিতে ৫৮ কোটি ৬০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। গত ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়েছিল। ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৭০ লাখ ডলার, ২৪ অক্টোবর ১২২ টাকা ২৯ পয়সা দরে তিন কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।
এ ছাড়া ৯ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ২০ কোটি ২০ লাখ ডলার, ১১ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ১৪ কোটি ৯০ লাখ ডলার, ১৫ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৪ কোটি ১৪ লাখ ডলার, ১৭ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ৭০ লাখ ডলার, ২১ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ডলার, ২৯ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১১ কোটি ৫০ লাখ ডলার, ৩০ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ৯০ লাখ ডলার, ৬ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২২ কোটি ৩৫ লাখ ডলার, ৮ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২০ কোটি ৬০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ১০ লাখ ডলার, ২০ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ২৯ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে পাঁচ কোটি ৫০ লাখ ডলার, ২ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১ কোটি ৮৫ লাখ ডলার এবং ৩ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.