শিল্প-কারখানায় ১০ ফেব্রুয়ারির ছুটি যেকোনো দিন পুষিয়ে নেওয়া যাবে

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা কার্যকর করা কারখানাগুলো প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিন শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.