দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেডের শেয়ার দর ০ দশমিক ৩ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং এন্ড ডাইং, রহিম টেক্সটাইল, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, এবি ব্যাংক,স্ট্যান্ডার্ড সিরামিক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস্‌ লিমিটেড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.