নতুন পরিচয়ে এক্স ইনডেক্স কোম্পানিজ

দীর্ঘ পাঁচ দশকের পথচলা ও সফলতার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে এক্স ইনডেক্স কোম্পানিজ। এখন থেকে এক্স ইন্ডেক্স কোম্পানিজ পরিচিত হবে “এক্সআইসি” নামে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভিশন ২০৫০’ কে সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৯৭৭ সালে ইন্ডেক্স আর্কিটেক্টস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে যাত্রা করা এই গ্রুপটি কেবল প্রথাগত ব্যবসায় সীমাবদ্ধ না থেকে উদ্ভাবননির্ভর একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। অনুষ্ঠানে এক্সআইসির চিফ অ্যাডভাইজার এবং চেয়ারম্যান এমিরেটাস স্থপতি মো. মাজহারুল কাদের এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরে বলেন, “আমাদের এই পুনর্গঠন কেবল নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আগামী প্রজন্মের জন্য একটি অর্থবহ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি।”

‘এক্সআইসির” ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, “এক্সআইসির নতুন পরিচয় আমাদের কাজের ধরণ ও আগামীর ভাবনার প্রতিফলন। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে নির্মিত পণ্য এবং সেবাকে বিশ্ব মঞ্চে মর্যাদার আসনে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।”

বিশুদ্ধতা, সরতলা, শ্রদ্ধাশীলতা ও কার্যকারিতাকে মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে এক্সআইসি। কোনো ট্রেন্ড অনুসরণ নয়, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়তে চায় “এক্সআইসি”। সফল অতীতকে সঙ্গী করে নতুন এই পথচলা আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেয়—গণমাধ্যম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.