৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এরই মধ্যে ৪৪তম, ৪৫তম অথবা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসগুলোতে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.