বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে।

সোমবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে একই সঙ্গে সরকার স্পষ্ট করে জানিয়েছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল।’

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।

নিরাপত্তা শঙ্কায় ভারত গিয়ে খেলতে আপত্তির কথা জানিয়েছিল বাংলাদেশ। যার প্রেক্ষিতে বাংলাদেশকে সরিয়ে দেয় আইসিসি। তার পরই তাদের সমর্থনে পদক্ষেপ নেয়ার কথা ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.