নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ পক্ষপাতিত্ব করা নয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘, ‘নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেন আর তা যদি প্রমাণিত হয়, তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।’

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন, মিডিয়া করে দেবেন। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনো লুকোছাপা নেই।’

ইসি সানাউল্লাহ বলেন, ‘নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। আমাদের পছন্দ-অপছন্দ ব্যক্তি নাগরিকের ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল, বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই এবং সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।’

‎ এ সময় তিনি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন‎আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ইসি সানাউল্লাহ আরো বলেন, ‘দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এ সময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.