ব্রাউজিং ট্যাগ

ইলিশ

ভারতে গেল ১১৯২ কেজি ইলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।…

ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম চালানে গেল সাড়ে ৩৭ টন

আসন্ন দুর্গাপূজাকে উপলক্ষে ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানি কার্যক্রমের প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে এই প্রথম চালান ভারতের…

গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ যাবে ভারতে: উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দুর্গাপূজায় সৌজন্য প্রদর্শন ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এ বছর ভারতে ১ হাজার ২শ’ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। এই পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। প্রবাসী…

ভারতে দুর্গাপূজায় ১২০০ টন ইলিশ পাঠাবে সরকার

বাংলাদেশ সরকার চলতি ২০২৫ সালে ভারতের দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

দুর্গাপূজায় ইলিশ চেয়ে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি, পর্যালোচনা করছে সরকার

দেশে ইলিশের দাম ঊর্ধ্বমুখী থাকলেও আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির জন্য চিঠি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের 'ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'। গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে পাঠানো চিঠিতে সংগঠনটি…

ইলিশের দাম নির্ধারণ করতে মন্ত্রণালয়ে চিঠি

সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ও কারসাজিতে ইলিশ মাছের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই জাতীয় এ মাছের দাম নির্ধারণের জন্য এবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার (১৭…

বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন

বাংলাদেশের গর্ব ও জাতীয় মাছ ‘রুপালি ইলিশ’ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৭…

৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করবে বিএফডিসি

সাধারণ মানুষের নাগালের অনেকটাই বাইরে থাকা ইলিশ নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ এখন থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করবে বিএফডিসি। জানা গেছে, রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ…

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা ১২০ কেজি ইলিশ এতিমখানায় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর)…

দেশের বাজারে ইলিশের দাম বেশি কেন?

দেশের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে ইলিশের দাম। এক বছর আগের তুলনায় ইলিশের চলতি দাম ৩৭ শতাংশ বেশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর থেকে এ তথ্য জানা গেছে। গত কয়েক বছর ধরে দেশে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত মাছ ইলিশের…