আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

এতে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করছেন বিপিসির পরিচালক (অর্থ ) ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুল মতিন, জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) ও সিএফও কাঞ্চন চন্দ্র সোম এবং ডিজিএম(ফাইন্যান্স) ও কোম্পানি সচিব আলী আবছার।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত অন্যান্য কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.